আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো কুতুববাগ দরবার শরীফের তিনদিনের ওরস ও বিশ্বজাকের ইজতেমা
- আপডেট সময় : ৩১৮ বার পড়া হয়েছে
ঢাকার ফার্মগেট কুতুববাগ দরবার শরীফের তিনদিনের বার্ষিক পবিত্র ওরস ও বিশ্বজাকর ইজতেমা হলো শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদ জুমা আখেরি মোনাজাতের মধ্যদিয়ে।
নারায়ণগঞ্জ জেলার বন্দরস্থ কুতুববাগ দরবার প্রাঙ্গনে দেশ বিদেশের হাজার হাজার জাকের-মুরিদ, ভক্ত- আশেকানের তিন দিনব্যাপী জেকের আজকার, ইবাদত- বন্দেগী এবং ওলামায়ে কেরামগণের ওয়াজ-
নসিহত, মিলাদ-কেয়ামেরর মধ্যদিয়ে মহাপবিত্র ওরস ও বিশ্ব জাকের ইজতেমার শেষ হয়। শুক্রবার জুমার নামাজের আগে খাস বয়ান পেশ করেন একুশ শতকের আধ্যাত্মিক মহাসাধক কুতুববাগ দরবারের পীর ও মুর্শেদ আলহাজ্ব হযরত সৈয়দ জাকির শাহ্ নকশবন্দী, মোজাদ্দেদী, কুতুবাগী কেবলাজান।
উল্লেখ্য,এই ইসলামী দ্বীনি জলসায় বাংলাদেশের হাজার হাজার জাকের মুরিদ ছাড়াও চীন,জাপান, মালয়েশিয়া,পাকিস্তান,ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের জাকের মুরিদ, ভক্ত আশেকানগণ যোগদান করেন।
বুধবার বাদ আসর থেকে সারারাত, এবাদত বন্দেগি, ওয়াজ-নসিহত, তাহাজ্জুদ শেষে ফজরের এবং ফাতেহা শরীফ, খতমশরীফ আদায় শেষে বাংলাদেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। বৃহস্পতিবার বাদ ফজর একইভাবে ভজ গোবিন্দ এবং মোনাজাতের মধ্য দিয়ে শুক্রবার দিনের সূচনা হয়।
শুক্রবার সকাল ৯টা থেকে জুমার আগ পর্যন্ত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ওলামায়ে কেরামগণ শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফত বিষয়ে কোরান,হাদীস,ইজমা-কিয়াসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। এসময় বিদেশিদের মধ্যে থেকে জাপানি নাগরিক মাতামি উদাচি অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন : খাজাবাবা কুতুববাগী কেবলাজানের এই মহতী ওরস ও বিশ্ব জাকের ইজতেমায় যোগ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই বছরের আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা খাজা বাবা কুতুববাগীর জাপান সফর। জাপানে তাঁর বহু জাকের মুরীদ রয়েছে। আমাদের দেশের মানুষ খাজাবাবাকে খুব শ্রদ্ধা করে ,ভালোবাসে।
জুমার নামাজের আগেই বাংলাদেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় আখেরি মোনাজাত করেন দরবারের পীর ও মুর্শেদ শাহানশাহে তরিকত হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দী মোজাদ্দেদি কুতুববাগী কেবলাজান।
মোনাজাতে তিনি বাংলাদেশ ও বিশ্বের সকল অশান্তি দূর করার জন্য আল্লাহর দরবারে আকুল আবেদন করেন। তিনি দেশের শান্তি ও কল্যাণের পাশাপাশি লক্ষ লক্ষ জাকের মুরিদের সুখশান্তি ও সমৃদ্ধি কামনা করেন। হাজার হাজার কন্ঠে আমীন আমীন ধ্বনিতে শেষ হয় তিন দিনের এই বিশ্ব জাকের ইজতেমা।














