ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

কক্সবাজারে পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্যটন নগরী কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে ৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর সার্বিক পরিকল্পনায় শহরে ছিনতাই, অস্ত্র ও মাদক উদ্ধারে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমি উদ্দিন।
অভিযানে গ্রেফতাররা হলেন— নাছির উদ্দিন (৪২), শেফায়েত উল্লাহ (২২), ইব্রাহীম (২৫), জসিম উদ্দিন (২৮), শামসুল আলম (৩২) ও শফিকুল হাসান ওরফে বাইট্টা ওরফে তারেক ওরফে হৃদয় (২৪)। তাদের মধ্যে কয়েকজন ভাসমান হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় :