আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম
- আপডেট সময় : ১৪ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আগামীকাল বৃহস্পতিবার কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন।
বিকেল ৩টায় কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সমাবেশে প্রধান বক্তা থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
এ উপলক্ষে বুধবার বিকেলে কুড়িগ্রামে এনসিপির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল, সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম এবং সদস্য শাহজাহান আলী সুমন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত কুড়িগ্রামে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে।
এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
















