ইলিয়টগঞ্জে আন্তর্জাতিক মানের আইপিএল ও স্টাইলে ইপিএল প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২৬ বার পড়া হয়েছে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট ‘ইলিয়টগঞ্জ প্রিমিয়ার লিগ (ইপিএল)’ সিজন–৫-এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৩টায় ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের এসএমলি মাঠে এ ড্রাফটের আয়োজন করা হয়।
ড্রাফটে কুমিল্লার ছয়টি থানা—দাউদকান্দি, তিতাস, চান্দিনা, দেবিদ্বার, হোমনা ও মুরাদনগরের ক্রিকেটারদের মধ্যে থেকে ১৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে আট দলের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সম্পূর্ণ আন্তর্জাতিক পদ্ধতিতে প্লেয়ার নির্বাচিত করা হয়।
গত বছর দশ দল নিয়ে অনুষ্ঠিত হলেও এবছর দুই দল কমিয়ে আট দল নিয়ে টুর্নামেন্টটি সাজানো হয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো:
ইলিয়টগঞ্জ লিজেন্ডস (গত আসরের চ্যাম্পিয়ন) ইলিয়টগঞ্জ স্পাইডার, ইলিয়টগঞ্জ চ্যালেঞ্জার্স, ইলিয়টগঞ্জ সুপার জায়ান্টস, ইলিয়টগঞ্জ স্টার, ইলিয়টগঞ্জ রেইনবো ওয়ারিয়র্স, ইলিয়টগঞ্জ ক্যাপিটাল, এবং ইলিয়টগঞ্জ ভিক্টোরিয়ান্স।
উপস্থিত অতিথি, টিম মালিক, খেলোয়াড় এবং টুর্নামেন্ট পরিচালকরা বলেন, নিয়মিত খেলাধুলা না থাকলে অনেক প্রতিভাবান খেলোয়াড় হারিয়ে যায়। ইলিয়টগঞ্জ প্রিমিয়ার লিগের মাধ্যমে এসব প্রতিভা চিহ্নিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
পঞ্চম সিজনে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছেন মোঃ আবুল কালাম আজাদ, স্বনামধন্য ব্যবসায়ী ভেনিস ইতালি। এবং পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রয়েছেন মোঃ কামাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (ইকেএসপি)-এর উপদেষ্টা মোঃ ইসমাইল হোসেন, উজ্জল হোসেন (রানা), মিজানুর রহমান পাপ্পু, শিমুল হাজারী, ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, এবং প্রবাসী মোঃ রাজিব হোসেন।
সম্ভাব্য আগামী ২৮ নভেম্বর (শুক্রবার) ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে পঞ্চম সিজনের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ইপিএল সভাপতি খাইরুল ইসলাম সওদাগর, পরিচালনায় ছিলেন ইপিএল প্রধান পরিচালক সাইদুল ইসলাম (অভি), এবং সঞ্চালনায় ছিলেন সোহাগ পাটোয়ারী। স্থায়ী কমিটির সদস্য শাহাবুদ্দিন, মোবারক হোসেন মামুন মাহবুব ইপিএল সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহসভাপতি জুয়েল খান, সাংবাদিক সাদ্দাম হোসেন, মিরাজ, মোস্তাফিজুর রহমান সুজন, সাইফুল ইসলাম, নাঈমুর রহমান ও তুষার রানা।




















