ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

বৈরী আবহাওয়ায় নোয়াখালী রেলপথে বিঘ্ন, ট্রেন চলাচলে ভোগান্তি

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ১৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালী রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় ঢাকার সঙ্গে নোয়াখালীর ট্রেন চলাচল ব্যাহত হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হলে রেললাইনের ওপর একাধিক গাছ পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি পথে বাধার সম্মুখীন হয়ে ধীরগতিতে এগোয়। একাধিক স্থানে গাছ সরিয়ে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছালেও দীর্ঘসময় সেখানে অবস্থান করে। পরে আংশিকভাবে লাইন পরিষ্কার হলে ট্রেনটি চৌমুহনীর দিকে রওনা দেয়।
ট্রেনের চালক রফিকুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে এখনও গাছ পড়ে থাকায় যাত্রাপথ স্বাভাবিক হতে সময় লাগতে পারে। নোয়াখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ অপসারণে কাজ করছেন। দ্রুত রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈরী আবহাওয়ায় নোয়াখালী রেলপথে বিঘ্ন, ট্রেন চলাচলে ভোগান্তি

আপডেট সময় :