ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ইলিয়টগঞ্জ রা.বি. উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“পুরনো সেই দিনের কথা, ভুলবি কি করে হায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়”—এই আবেগঘন ও চিরচেনা স্মৃতিময় প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী ইলিয়টগঞ্জ রা.বি. উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল থেকে অপূর্ব প্লাবনভূমি কেন্দ্রিক টুরিজমের হলরুমে দিনব্যাপী বর্ণিল ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ পুনর্মিলনী সম্পন্ন হয়। অনুষ্ঠানে মোট ৭০ জন ব্যাচমেট রেজিস্ট্রেশন করেন। এর মধ্যে কয়েকজন শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে সহপাঠীদের সঙ্গে যুক্ত হয়ে আনন্দ ভাগাভাগি করেন এবং অনুপস্থিত থাকার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
প্রায় তিন দশক পর শৈশব ও কৈশোরের সেই প্রিয় বন্ধুদের একসঙ্গে পেয়ে অংশগ্রহণকারীরা যেন ফিরে যান পুরনো দিনের স্মৃতিতে। প্রাণবন্ত হাসি-আড্ডা, দুষ্টুমি আর একে অপরকে নিয়ে ঠাট্টা-মশকরায় পুরো মিলনমেলা হয়ে ওঠে আবেগঘন ও উৎসবমুখর।
অনুষ্ঠান সূচির শুরুতে সকালবেলা ফুল দিয়ে প্রত্যেক সদস্যকে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। এরপর পরিবেশিত হয় সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকেলে হালকা নাস্তা। প্রথম অধিবেশনে পরিচয় পর্ব শেষে থিম সংয়ের তালে তালে নাচ-গান ও আনন্দঘন পরিবেশে সবাই অংশ নেন।
দুপুরের খাবার শেষে দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারী সকল ব্যাচমেটের মাঝে স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র, যেখানে সবার জন্য আকর্ষণীয় পুরস্কারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সহপাঠী আহ্বায়ক ডা:মো. মোশারফ হোসেন,সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুঘ্ন আহ্বায়ক আবুল হাসনাত মিজান ও সদস্য সচিব রাসেল।
দীর্ঘদিন পর সহপাঠীদের এই মিলনমেলায় ইলিয়টগঞ্জ রা.বি. উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে অপূর্ব প্লাবনভূমি কেন্দ্রিক টুরিজমের হলরুমটি আনন্দ ও আবেগে ভরে ওঠে। স্মৃতি, ভালোবাসা ও বন্ধুত্বের মেলবন্ধনে এই পুনর্মিলনী সকলের হৃদয়ে রেখে গেছে এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইলিয়টগঞ্জ রা.বি. উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী

আপডেট সময় :