ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ইসলামপুরে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারণা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের মেলান্দহ উপজেলায় নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ বিষয়ে একটি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলার দুরমুঠ সাহেববাড়ি ঈদগাহ মাঠে এ সভার আয়োজন করা হয়।
জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ প্রচারণা সভাটি অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের আওতায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে বাস্তবায়ন করছে।
সভায় নিরাপদ খাদ্য গ্রহণের গুরুত্ব, খাদ্য বৈচিত্র্য, পুষ্টিকর খাদ্য সামগ্রী নির্বাচন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন, খাদ্য সংরক্ষণের সঠিক পদ্ধতি এবং পুষ্টিকর খাবার রান্না ও প্রস্তুত প্রণালি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খাদ্য নিরাপত্তা বিধিমালা ও স্বাস্থ্য সুরক্ষামূলক আচরণ সম্পর্কেও অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।
দুরমুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শাফিউল্লাহ।
এছাড়াও বক্তব্য দেন উন্নয়ন সংঘের পরিচালক (কর্মসূচি) মুর্শেদ ইকবাল, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আব্দুল সামাদ, আবিদ হাসানসহ অন্যান্যরা।
আলোচকরা বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ সুস্থ জীবনযাপনের অন্যতম পূর্বশর্ত। পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টি দূরীকরণে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রচারণা সভায় উৎপাদক দলের সদস্য, শিশুর মা ও কিশোরীসহ প্রায় ১৩০ জন অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুরে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারণা

আপডেট সময় :