ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টাঙ্গাইলের জেলা প্রশাসক গোল্ডকাপে ঘাটাইলের জয় Logo শাহপরীরদ্বীপে ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিল বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন Logo কাঁঠালিয়ার এক বিদ্যালয়ের শতভাগ বৃত্তি, সফল জমজ দুই ভাই Logo কুড়িগ্রামে এইচএসসি কেন্দ্রে অনুপস্থিত ট্যাগ কর্মকর্তা, ফোনে দায়িত্ব হস্তান্তর Logo ফুলগাজীতে বেড়িবাঁধ উপচে লোকালয়ে মুহুরীর পানি Logo হালুয়াঘাটে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, স্মারকলিপি প্রদান Logo ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার চায়না দুয়ারি জাল জব্দ Logo উত্তরবঙ্গের সেরা মুগ্ধ বিউটি মেকওভার, সম্মাননা পেলেন সুমি Logo নেত্রকোনায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর Logo টানা বর্ষণে নরসিংদীতে জলাবদ্ধতা, স্থবির জনজীবন

ইসলামপুরে পার্টনার কংগ্রেসে আধুনিক কৃষির ওপর গুরুত্ব

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষির আধুনিকায়ন, পুষ্টি, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জামালপুরের ইসলামপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা মিনি অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ইসলামপুরের উদ্যোগে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলম শরীফ খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. জোয়ার। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাকিব রানা আকন্দ।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল ফয়সাল। এছাড়া বক্তব্য দেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ পিকন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের এবং ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান।

কংগ্রেসে উপজেলার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন অংশীজন অংশ নেন।

বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষির আধুনিকায়ন, পুষ্টিসমৃদ্ধ ও লাভজনক কৃষি উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের আধুনিক প্রযুক্তি গ্রহণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থার সম্প্রসারণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুরে পার্টনার কংগ্রেসে আধুনিক কৃষির ওপর গুরুত্ব

আপডেট সময় :