ইসলামপুরে বিএনপির গণসংযোগ
- আপডেট সময় : ২৭৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য, ইসলামপুর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ছাত্র ও যুবনেতা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -২ ইসলামপুর আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া গণসংযোগ করছেন।
আজ শনিবার (২০সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পার্থশী ও কুলকান্দি ইউনিয়নের মলমগঞ্জ, জারুলতলা, মরাডুবি, কুলকান্দি, আমতলি বাজারসহ আশপাশের কয়েকটি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগ কালে এড. সেলিম মিয়া বলেন, রাজনীতিতে অবৈধ আয়ের উৎস বন্ধ করতে হবে তাহলে রাজনীতিবিদের সংখ্যা কমে যাবে, এমপি প্রার্থীদের অটোতে নির্বাচনী খরচ কমে যাবে, এমপি মন্ত্রী চেয়ারম্যানরা জনগনের টাকা আত্মসাৎ এর চিন্তা করবে না, সৎ শিক্ষিত লোক রাজনীতিতে এগিয়ে আসবে, দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে আমরা সবাই তার পক্ষে কাজ করবো। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু দল ও দেশের কল্যাণে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, গত ১৭ বছর আওয়ামী সরকার উন্নয়নের নামে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে, আমাদের ওপর ব্যাপক নির্যাতন করেছে, আমাদের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর হয়রানি করেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য আজহারুল ইসলাম,৭নং পার্থশী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শিহাদ, যুবনেতা ইউসুফ আলীসহ বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




















