ঈশ্বরগঞ্জে দোকানে ভাংচুর করে টাকা লুট, মামলা
- আপডেট সময় : ১০৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দোকানে হামলা ভাংচুর লুটপাট করে নগদ ৫লাখ টাকা নেয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে জানা যায়, উপজেলা জাটিয়া ইউনিয়নের জাটিয়া বাজরের বিকাশ এজেন্ট ও মনিহারি দোকান ফয়সাল ষ্টোর এন্ড টেলিকমে স্থানীয় উঠতি বয়সের কয়েকজন শনিবার রাত সাড়ে ৯টার দিকে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করে নগদ ৫লাখ টাকা নিয়ে যাওয়ার একটি অভিযোগ করে দোকান মালিকের ভাই ঈশ্বরগঞ্জ থানায়। ঘটনার দিন রাতেই পুলিশ ঘটনা স্থল পরিদর্শণ করেছে।
দোকান মালিক রিপন মিয়া জানান, বিকাশ ও ব্যবসার ক্যাশ বাক্সে রক্ষিক ৫ লাখ টাকা হামলা চালিয়ে নিয়ে যায় দূবৃত্তরা। এসময় ছেলে ফয়সালসহ ২জনকে পিটিয়ে আহত করে। পরে তাদের ঈশ্বরগঞ্জ হাসপাতালে চিকিৎসা করা হয়। এঘটনায় ভাই রোকন মিয়া বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়েদুর রহমান বলেন, অভিযোগটি পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।














