ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ঈশ্বরদীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৭

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে

অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার সাতজন

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারের এনসিডিপি গোয়ার্স মার্কেটে অভিযান চালায় পাবনা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ইকবাল হোসেন ইমন (৩১), নাজমুল হাসান (৩০), সজীব (২৭), তুষার ইমরান (৩৩), জনি ইসলাম (৩০), রতন ইসলাম (১৯) ও সাজাদুর রহমান (২১)।

রোববার বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, ‘অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে থাকা পাঁচ রাউন্ড ৭ দশমিক ৬৫ মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল হোসেন ইমন উদ্ধার হওয়া অস্ত্রটি নিজের হেফাজতে থাকার কথা স্বীকার করেছেন। তবে অস্ত্রটির কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেননি।’

পুলিশ সুপার আরও বলেন, ‘উদ্ধার হওয়া অস্ত্রটির উৎস, কী উদ্দেশ্যে এটি ব্যবহার করা হতো এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধ চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ঈশ্বরদীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৭

আপডেট সময় :