ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে যোগদান করেছেন মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী। আজ মঙ্গলবার বেলা তিনটায় তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী মহাপরিচালক ও সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ ছালাম খানের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ১৯৯৬ সালের ৪ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শরীয়াহ বোর্ডের বিশেষজ্ঞ এবং বিভিন্ন কওমি মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে যুক্ত রয়েছেন তিনি।

আজ বিকেলে দায়িত্ব গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ কার্যালয়ের সভাকক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় ও পরিচিতি সভায় মিলিত হন নতুন মহাপরিচালক।

সভায় মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী তাঁকে এই পদে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইসলামিক ফাউন্ডেশনকে কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান না। বরং এটিকে দেশের আলেম-ওলামা, ইসলামিক চিন্তাবিদ ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে আরও কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যেই একজন আলেমকে এই দায়িত্ব দিয়েছেন।

নতুন মহাপরিচালক আরও বলেন, পরিচ্ছন্ন কর্মপরিবেশ, শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক বিধি-বিধান মেনে সবাইকে কাজ করতে হবে। দেশের ধর্মীয় ও সামাজিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে নতুন কর্মপরিকল্পনায় এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।

পরিচিতি সভায় বিদায়ী মহাপরিচালক আঃ ছালাম খান ছাড়াও বক্তব্য দেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের পরিচালক এস এম তরিকুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক হাজেরা খাতুন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান, অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, যাকাত ফান্ড ও গবেষণা বিভাগের পরিচালক ড. ওয়ালীয়ুর রহমান খান এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।

সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

আপডেট সময় :