উখিয়ায় ত্রিশ হাজার পিস ইয়াবা জব্দ বিজিবির
- আপডেট সময় : ১৪০ বার পড়া হয়েছে
কক্সবাজারের সীমান্ত জনপদ উখিয়ায় ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস মরণ নেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন(৬৪বিজিবি)।
বিজিবি সূত্র জানায়:- সীমান্ত পিলার বিআরএম ১৮ হতে আনুমানিক২.৫ কিঃ মিঃ উত্তর পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে যা বিওপি হতে আনুমানিক ৩.৫ কিঃ মিঃ দক্ষিণ পূর্ব দিকে ক্যারাঙ্গাঘোনা খাল নামক স্থানে অবস্থান করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) । ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে আট ঘটিকায় মায়ানমার হতে ১ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পায়।
বিজিবি সদস্যরা তল্লাশীর জন্য তার নিকট অগ্রসর হলে চোরাকারবারী দ্রুত দৌড়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়।
পরে উক্ত স্থানে তল্লাশী করে একটি রঙ্গিন লুঙ্গি দ্বারা মোড়ানো খাকী রঙ্গের প্যাকেটের ভেতর নীল রঙ্গের বায়ুরোধী ৩ কাট সর্বমোট ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে ক্যারাঙ্গাঘোনা খাল এলাকায় পলায়নকৃত চোরাকারবারীকে গ্রেফতার করার জন্য রাতভর চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে উক্ত চোরাকারবারীকে খুঁজে পাওয়া যায়নি বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এ রিপোর্ট লেখা কালীন উদ্ধারকৃত ৩০.০০০ (ত্রিশ হাজার) ইয়াবা ট্যাবলেট উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা গেছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।




















