ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টাঙ্গাইলের জেলা প্রশাসক গোল্ডকাপে ঘাটাইলের জয় Logo শাহপরীরদ্বীপে ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিল বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন Logo কাঁঠালিয়ার এক বিদ্যালয়ের শতভাগ বৃত্তি, সফল জমজ দুই ভাই Logo কুড়িগ্রামে এইচএসসি কেন্দ্রে অনুপস্থিত ট্যাগ কর্মকর্তা, ফোনে দায়িত্ব হস্তান্তর Logo ফুলগাজীতে বেড়িবাঁধ উপচে লোকালয়ে মুহুরীর পানি Logo হালুয়াঘাটে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, স্মারকলিপি প্রদান Logo ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার চায়না দুয়ারি জাল জব্দ Logo উত্তরবঙ্গের সেরা মুগ্ধ বিউটি মেকওভার, সম্মাননা পেলেন সুমি Logo নেত্রকোনায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর Logo টানা বর্ষণে নরসিংদীতে জলাবদ্ধতা, স্থবির জনজীবন

উত্তরবঙ্গের সেরা মুগ্ধ বিউটি মেকওভার, সম্মাননা পেলেন সুমি

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিউটিশিয়ানদের অংশগ্রহণে আয়োজিত ব্রাইডাল কম্পিটিশনে উত্তরবঙ্গের মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে ঠাকুরগাঁওয়ের মুগ্ধ বিউটি মেকওভার। একই সঙ্গে জাতীয় পর্যায়ে টপ টেনেও স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার ঢাকার উত্তরা লেডিস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মুগ্ধ বিউটি মেকওভারের স্বত্বাধিকারী সুমির হাতে সম্মাননা ও মুকুট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। এ ছাড়া উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং বেস্ট বিউটি এক্সপার্টের চেয়ারম্যান সূর্য নাসির।

আয়োজক সূত্রে জানা যায়, ২০২১ সালে বেস্ট বিউটি এক্সপার্টের উদ্যোগে দেশের ৬৪ জেলার বিউটিশিয়ানদের নিয়ে ব্রাইডাল কম্পিটিশন শুরু হয়। ২০২৩ সালে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রতিযোগীদের নিয়ে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০২৬ সালে ঢাকার উত্তরা লেডিস ক্লাবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে মুগ্ধ বিউটি মেকওভার টপ টেনে জায়গা করে নেয়। একই সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে প্রথম স্থান অর্জন করে।

মুগ্ধ বিউটি মেকওভারের স্বত্বাধিকারী সুমি বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, আমার পুরো টিমের। আমরা সব সময় গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার চেষ্টা করি। ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উত্তরবঙ্গের সেরা মুগ্ধ বিউটি মেকওভার, সম্মাননা পেলেন সুমি

আপডেট সময় :