ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

উল্টো পথে বাইসাইকেল চালাতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিহত

সাদ্দাম হোসেন, দাউদকান্দি (কুমিল্লা)
  • আপডেট সময় : ২৪৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. আলাউদ্দিন (১৯) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। আজ রোববার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার পুটিয়া দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন কুমিল্লা জেলার মিয়ার বাজার এলাকার বাসিন্দা মো. সালেহ আহাম্মদের ছেলে। তিনি সিংগুলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ছাত্র ছিলেন এবং পাশাপাশি কলাকোপা আল আকসা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলাউদ্দিন উল্টোপথে বাইসাইকেল যোগে মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি আটক করার চেষ্টা করছেন।
এদিকে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উল্টো পথে বাইসাইকেল চালাতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিহত

আপডেট সময় :