ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা শিশির মনিরের

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট শিশির মনির।
গতকাল ​শুক্রবার ২৬ ডিসেম্বর, ২০২৫ বেলা ১১টায় দিরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সনজীব সরকার-এর কাছথেকে কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন ও একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন।
​মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন এক অনন্য বৈচিত্র্যময় প্রতিনিধি দল। তাঁদের মধ্যে ছিলেন প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীর মুক্তিযোদ্ধা পাণ্ডব চন্দ্র দাস, জামায়াতে ইসলামীর দিরাই উপজেলা আমীর আব্দুল কদ্দুস, আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস, রাবেয়া মনির, সুষমা পাল এবং শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়াসহ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাজের সর্বস্তরের মানুষের এই উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করে।
​সাংবাদিকদের সাথে আলাপকালে শিশির মনির বলেন, “আমরা দিরাই-শাল্লায় একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখতে চাই। আমার বিশ্বাস, সকলের অংশগ্রহণে এখানে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে। আমরা নির্বাচনের শেষ দিন পর্যন্ত নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে বদ্ধপরিকর।”
​নির্বাচন কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, “প্রশাসনের কাছে আমাদের দাবি, তাঁরা যেন একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকেন। ভোটারদের মনে যেন কোনো প্রকার ভয়ভীতি না থাকে, সেই আস্থার পরিবেশ প্রশাসনকেই সৃষ্টি করতে হবে।”
​​উপস্থিত ব্যক্তিবর্গের বৈচিত্র্য উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের প্রতিনিধিদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করে শিশির মনির এলাকায় সম্প্রীতির এক বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা শিশির মনিরের

আপডেট সময় :