এডভোকেট মনির পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত এজিএস ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের যুগ্ম সম্পাদক এডভোকেট মনির হোসেন পাটোয়ারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা।
গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা দায়রা জজ আদালতের সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় প্রতিনিধি ও কুমিল্লা মহানগর সভাপতি অধ্যক্ষ এএইচ এম তারিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এডভোকেট মনির হোসেন পাটোয়ারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি জানান বক্তারা।
একজন সু-পরিচিত আইনজীবীর উপর সন্ত্রাসী হামলা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। দেশের আইনশৃঙ্খলার অবনতি। অবিলম্বে রাষ্ট্রকে মানবাধিকার প্রতিষ্ঠায় দৃশ্যমান ভূমিকা রাখার আহবান জানান বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যক্ষ এএইচ এম তারিকুল ইসলাম লিটন।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগরীর সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ মমিনুল হক ভুইয়া, আইআর আশিক আহমেদ শাহিন,মোহাম্মদ ফারুক আহমেদ। সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মন্জুর মোর্শেদ,সহ-সমাজ কল্যান সম্পাদক নুরুল ইসলাম। ক্রীড়া সম্পাদক জুয়েল রানা। সহ-অনুসন্ধান বিষয়ক সম্পাদক তাছলিমা আক্তার,সহ-শালিসি বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক।
এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা বারের আইনজীবী এডভোকেট ওবায়দুল্লাহ সরকারসহ আইনজীবী নেতারা।


















