ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা Logo কুড়িগ্রামে আনসার সদস্যদের সমাবেশ অনুষ্ঠিত

 ওয়ানডেতেও অধিনায়ক মিরাজ, শান্ত-তাওহিদ হৃদয় নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৬৮৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেস্ট সিরিজ প্রায় শেষ হতে চললো। এরপরই ওয়ানডে সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোই অনুষ্ঠিত হবে সেন্ট কিটস।

ওয়ানডে সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। গ্রোইন ইনজুরির কারণে এই ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ কারণেই মিরাজের কাঁধে নেতৃত্বের দায়িত্ব দেয়া হলো।

এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের মিডল অর্ডারে নিয়মিত মুখ তাওহিদ হৃদয়কেও খেলার ছাড়পত্র দেয়নি বিসিবির মেডিক্যাল টিম। কারণ গ্রোইন ইনজুরিতে ভুগছেন তিনিও। বিসিবির স্পোর্টস ফিজিশিয়ান মনজুর হোসেন বলেন, হৃদয় তার ডান গ্রোইনে ব্যাথার কথা জানায় আমাদেরকে।

এরপরই মেডিক্যাল টেস্ট করা হয় এবং নিশ্চিত হওয়া যায় যে, তিনি ইনজুরিতে আক্রান্ত। তাকে বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে এবং দুই সপ্তাহের মধ্যে আরও একবার টেস্ট করে জানা যাবে, তিনি খেলার জন্য কতটা প্রস্তুত।

ওয়ানডে থেকে অবসর না নিলেও সাকিব আল হাসান এমনিতেই দলে নেই। ইনজুরির টেস্ট সিরিজ না খেলা মুশফিকুর রহিমও নেই এবারের ওযাড এদিকে প্রায় এক বছর বাইরে থাকার পর ওয়ানডে দলে ফিরে এসেছেন আফিফ হোসেন ধ্রুব।

২০২৩ সালের ডিসেম্বর থেকে ওয়ানডে দলে নেই ধ্রুব। এছাড়া বাঁ-হাতি ব্যাটার, গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া জাকির হাসানকে বাদ দেয়া হয়েছে এই দল থেকে।

৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে মাঠে গড়াবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে। একই মাঠে পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর এবং ১২ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

 ওয়ানডেতেও অধিনায়ক মিরাজ, শান্ত-তাওহিদ হৃদয় নেই

আপডেট সময় :