ঢাকা ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৮০০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার আরও একধাপ কাছে পৌঁছেছে লাল-সবুজের যুবারা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে চাপ সৃষ্টি করেন পেসার মারুফ মৃধা। দলীয় ২ রানের মাথায় ওপেনার উসমান খান ও তার পরের ওভারে শাহজাইব খানকেও শূন্য রানে ফিরিয়ে দেন তিনি।

পাকিস্তানের অধিনায়ক সাদ বেগ ও মোহাম্মদ রিয়াজুল্লাহ কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও পেসার ইকবাল হোসেন ইমন তাদের আউট করেন। এরপর আর কেউই বড় ইনিংস গড়তে পারেনি। ফারহান ইউসুফের ৩২ রানের ইনিংস ছাড়া ব্যাটিং অর্ডার ছিল ধসে পড়া দেয়ালের মতো।

পাকিস্তান ৩৭ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়। ইকবাল হোসেন ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন, আর মারুফ মৃধা শিকার করেন ২৩ রানে ২ উইকেট।

১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ওপেনার কামাল সিদ্দিকী শূন্য রানে আউট হন, আর জাওয়াদ আবরার ২৫ বলে ১৭ রান করে বিদায় নেন। দলীয় স্কোর তখন মাত্র ২৮।

তবে এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম চাপ সামলে ইনিংস মেরামতের দায়িত্ব নেন। শিহাব জেমসকে সঙ্গে নিয়ে এগিয়ে যান। শিহাব ২৮ রানে আউট হলেও তামিম ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬১ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। বাংলাদেশ মাত্র ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

অন্য সেমিফাইনালে ভারত ৭ উইকেটের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে। আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায় ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় :