ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি মঞ্জুরুল হক

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার
  • আপডেট সময় : ৩৬৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক। তাঁর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন।
গতকাল শনিবার সকালে কক্সবাজার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গ্র্যান্ড মাস্টার প্যারেড শেষে সকাল ১০টায় কল্যাণ সভা শুরু হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের দাবি, সমস্যা ও প্রস্তাবনা উপস্থাপন করেন। একইসঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এর মধ্যেই সবচেয়ে আলোচিত স্বীকৃতি ছিল “শ্রেষ্ঠ ওসি” হিসেবে মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হকের নাম ঘোষণা।
জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, অস্ত্র উদ্ধারসহ সার্বিক কর্মদক্ষতা ও নেতৃত্বগুণের ভিত্তিতে তাঁকে জেলার সেরা হিসেবে মনোনীত করা হয়। এ অর্জনকে মহেশখালীবাসী নিজেদের গর্ব বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পুরস্কার গ্রহণের পর ওসি মঞ্জুরুল হক বলেন “এই সম্মান শুধু আমার নয়, এটি মহেশখালীর সাধারণ মানুষের সহযোগিতা এবং থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমি সবসময় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখব।”
জেলার পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের মতে, ওসি মঞ্জুরুল হক দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে কাজ করার ফলে মহেশখালীতে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন। তাঁর এ স্বীকৃতি পুরো মহেশখালী থানার জন্যই একটি বড় সাফল্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি মঞ্জুরুল হক

আপডেট সময় :