ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

কক্সবাজার জেলা বিএনপির ইফতার আয়োজন

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার ২ হাজার মানুষ এতে অংশ নেন।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে (গোলচত্বর) এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, কক্সবাজারে এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চান তারা, যেখানে কোনো প্রতিহিংসা বা বিদ্বেষ থাকবে না। সবাই মিলেমিশে কক্সবাজারকে যাতে এগিয়ে নেয়া যায়।
তিনি বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে সাধারণ মানুষ কষ্ট পায়। তাদের আচরণে যেন মানুষের মনে ঘৃণা তৈরি না হয় এবং কেউ যেন বিএনপিকে ভুল না বুঝে।
তিনি আরও বলেন, কক্সবাজার ও দেশের উন্নয়নে সব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের একসঙ্গে কাজ করা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, এনসিপির জেলা সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী এবং কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের জেলা সভাপতি মাওলানা আলী হাসান চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যক্ষ আকতার চৌধুরী ও সহসাংগঠনিক সম্পাদক এম মোকতার আহমেদ।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের জন্য খোলামেলা পরিবেশে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রায় দুই হাজার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজার জেলা বিএনপির ইফতার আয়োজন

আপডেট সময় :