ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

কাঁঠালিয়ায় আ’লীগের তিন নেতা গ্রেফতার

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ছয় নম্বর আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আঃ ছত্তার হাওলাদার (৬৭), পাঁচ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন কৃষক লীগ নেতা ও সাবেক প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন (৬৮) ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ছগির জমাদ্দার (৩৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার গ্রেফতারকৃতদের ঝালকাঠি কোর্টে প্রেরন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.নাছের রায়হান।
থানা পুলিশ সুত্রে জানাগেছে, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া এলাকা থেকে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আঃ ছত্তার হওলাদার, কাঁঠালিয়া সদর থেকে শৌলজালিয়া ইউনিয়ন কৃষকলীগের নেতা মো. তোফাজ্জল হোসেন এবং উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ছগির জমাদ্দারকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মো. আঃ ছত্তার হাওলাদার, আওরাবুনিয়া, তোফাজ্জল হোসেন শৌলজালিয়া এবং মো. রফিকুল ইসলাম ছগির উপজেলা সদরের দক্ষিণ আউরা গ্রামের বাসিন্দা।
থানা অফিসার ইনচার্জ (ওসি) নাছের রায়হান জানান, গ্রেফতারকৃত তিনজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালিয়ায় আ’লীগের তিন নেতা গ্রেফতার

আপডেট সময় :