ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

কাঁঠালিয়ায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রোববার ২৩ নভেম্বর থেকে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি শুরু হবে।
গত ১নভেম্বর কেন্দ্র থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সহকারী শিক্ষকদের শুরুতে ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
ঐক্য পরিষদে সহকারী শিক্ষকদের ছয়টি সংগঠন এবং ৫টি মিশ্র সংগঠনসহ মোট ১১টি সংগঠন এ দাবী আদায়ে মাঠে রয়েছে।
জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি ও সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহবায়ক শাহীনুর আকতার বলেন, ‘সরকারকে আমরা যথেষ্ট সময় দিয়েছি, এর মধ্যে দাবি মেনে নেননি। বাধ্য হয়ে রোববার থেকে সোমবার পর্যন্ত (২৩ ও ২৪) অর্ধদিবস এবং ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। প্রয়োজনে পরীক্ষা বর্জন ও ১১ডিসেম্বর থেকে অনশন কর্মসূচি পালন করা হবে। সারা দেশের প্রাথমিক শিক্ষকদের এ কর্মসূচি সফলভাবে পালন করার আহবান জানান তিনি।
ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
যুগ্ম সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সদস্য মাঈনুদ্দীন নিউটন বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতিতে শিক্ষকরা দিশেহারা।এভাবে চলতে থাকলে শিক্ষার পরিবেশ ভেঙে পড়বে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালিয়ায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

আপডেট সময় :