কাঁঠালিয়ায় বিএনপির লিফলেট বিতরণ
- আপডেট সময় : ১০৭ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার উপজেলা বিএনপির আয়োজনে এই লিফলেট বিতরণ করা হয়।
বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে উপজেলার বটতলা বাজার, উপজেলা সদরের বাসষ্ট্যান্ড ও উপজেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
তারেক রহমানের ৩১ দফার এই লিফলেটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমুলক সরকার গঠন, সংবিধান সংস্কার, কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনে সুরক্ষা দিয়ে ন্যায্যমুল্য নিশ্চিত করাসহ নানা অঙ্গীকার করা হয়। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা বিএনপি নেতা আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলীমুল ইসলাম আলীম মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম তুষারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিতরণের পূর্বে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রয়াত উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ অলিউর রহমান রিয়াজ আকনের কবর জিয়ারত করেন এবং পরিবারে খোঁজ খবর নেন।


















