কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকবুল হোসেন।
এ উপলক্ষে বিদ্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে. এম. জামান।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর।
এ সময় বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কিং ফয়সাল, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া আক্তারসহ অন্যরা।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
















