ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় ৭৬কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব-১৩। আটককৃত উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের পুত্র আতিকুর রহমান নয়ন (৫০)।
রোববার রংপুর র‌্যাব-১৩এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর কোম্পানি র‍্যাব-১৩ মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৪টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে অভিযান পরিচালিত হয়। এসময় আতিকুর রহমান নয়ন (৫০) এর নিজ বসতবাড়িতে অভিযানের সময় তার শয়ন ঘরের খাটের নীচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ মাদক ব্যবসায়ী আতিকুর রহমান নয়নকে আটক করে র‍্যাব-১৩।
রংপুর র‌্যাব-১৩এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিসহ জব্দকৃত আলামত ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব

আপডেট সময় :