সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ১৪৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে চরাঞ্চলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে গুড নেইবারস বাংলাদেশ,কুড়িগ্রাম সিডিপি’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে ।
গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ১৪ শ ৯২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ৬টি খাতা ১২টি করে কলম বিতরণের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার এন এম শরিফুল ইসলাম । গুড নেইবারস বাংলাদেশ এর সিডিপি ম্যানেজার রোমিও রতন গোমেজ এর সভাপতিত্বে বিতরনী সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার আবু নোমান নওশাদ, প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল ,যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন প্রমুখ। পর্যায়ক্রমে যাত্রাপুর ও পাঁচগাছী ইউনিয়নের ১৪ শ ৯২ জন শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।















