কুড়িগ্রামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ
- আপডেট সময় : ১৪২ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কুড়িগ্রামের চারটি আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নিজ নিজ মনোনয়ন পত্র সংগ্রহ করেছে।
গতকাল সোমবার জেলা রিটার্নির অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২৬ কুড়িগ্রাম-২ আসন থেকে বিএনপির মনোনিত প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ । এসময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্নআহ্বায়ক শফিকুল ইসলাম বেবু,হাসিবুর রহমান হাসিব ।
এপর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহকারীরা হলেন, ২৫ কুড়িগ্রাম-১ আসন থেকে সাইফুর রহমান রানা (বিএনপি), একেএম মোস্তাফিজার রহমান (জাতীয় পার্টি), হাসিবুল বারী রনি (ইসলামি আন্দোলন)।
২৬ কুড়িগ্রাম-২ আসন থেকে সোহেল হোসনাইন কায়কোবাদ (বিএনপি), মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসা আমিন (স্বতন্ত্র), মোঃ আনছার আলী (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মেজর (অবঃ) আব্দুস সালাম (নাগরিক ঐক্য) ।














