ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জান, ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম. মোহায়মেন, বীর প্রতীক আব্দুল হাই, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় নিহত শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন।
সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ২৫ মার্চ জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। এ দিনের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, শহীদদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও নীরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

আপডেট সময় :