ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে চরাঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে গুডনেইবার্স বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে পাঁচগাছী ও যাত্রাপুর ইউনিয়নের ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লাকী আক্তার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গফুর, কুড়িগ্রাম সিডিপির ম্যানেজার রোমিও রতন গোমেজ, স্বাস্থ্য কর্মকর্তা মনিরা আক্তার। এসময় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বাস্থ্যের জন্য একজোট বিজ্ঞানের পাশে দাঁড়ান শীর্ষক দলীয় উপস্থাপনা প্রতিযোগিতায় অংশ নেয়। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করে উম্মে কুলছুম, পরাগ হাসান ও বাবু মন্ডল। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

আপডেট সময় :