ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে মামলা, দলের প্রতিবাদ

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে সংঘটিত সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী ও কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ খাজা আহমেদসহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াত।
গতকাল বুধবার বিকেলে শহর জামায়াতের কোর্টপাড়া অফিসে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করা হয়।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ বেলাল উদ্দিন বলেন, ফিলিপনগরের ওই মর্মান্তিক ঘটনার সাথে জামায়াতে ইসলামী বা এর কোনো নেতাকর্মীর বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। অথচ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং মুহাম্মদ খাজা আহমেদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তাঁকে প্রধান আসামি করে মামলা দিয়েছে।
​বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় ঘটনাস্থলে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির উপস্থিতি ছিল, যা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করা এখন সময়ের দাবি।
নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামী কখনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা সহিংসতাকে সমর্থন করে না। মুহাম্মদ খাজা আহমেদ দীর্ঘদিন ধরে ফিলিপনগর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে আপসহীন ভূমিকা পালন করে আসছেন। মূলত তাঁর এই বলিষ্ঠ অবস্থানের কারণেই একটি কুচক্রী মহল তাঁকে আইনিভাবে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে।
​সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলা হয়, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। প্রকৃত অপরাধী এবং নেপথ্যের উসকানিদাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন হয়রানি করা না হয়।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, দৌলতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, কুষ্টিয়া শহর শিবিরের সাবেক সভাপতি ও যুব বিভাগের নেতা মোস্তাফিজুর রহমান পলাশসহ জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে মামলা, দলের প্রতিবাদ

আপডেট সময় :