ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

কুষ্টিয়ায় জিকের ক্যানাল থেকে শিশুর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ৯০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কাদেরপুর গ্রামের রহমত আলী কহন’র পুত্র মহাম্মদ আলী(৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ডুবুরি। সূত্রে জানা যায়, এ বিষয়ে মিরপুর থানায় একটি জিডি করা হয়েছিল। গতকাল বুধবার সকাল ৯ টার দিকে খুলনা থেকে ডুবুরি দল এসে পাশের জিকে খাল থেকে শিশুরটির লাশ উদ্ধার করে। ডুবুরি দলের নেতৃত্ব প্রদান করেন লিডার সাইদুল ইসলাম। তার সাথে ছিলেন পার্থ বিশ্বাস, চিরঞ্জিত মন্ডল, ডুবুরী পরিবহনের ডাইভার আহমদ আলী। মিরপুর ফায়ার সার্ভিসের ডাব্লু এইচ আই নাসিম রেজা নীলুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। লাশ পাওয়ার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। শিশুটি ডুবে মরে গেছে নাকি তাকে হত্যা করে জিকের ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে এ ব্যাপারে কিছুই জানা যায়নি। লাশের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়ায় জিকের ক্যানাল থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় :