ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়ী দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রি‌পোর্টার
  • আপডেট সময় : ২৪৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার মগবাজারে প্রভাবশালী স্থানীয় বিএনপি নেতা আশরাফ উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে প্রবাসী মোহাম্মদ শহীদুল্লাহর সম্পত্তি দখলের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মোহাম্মদ শহিদুল্লাহ ৩০৬ বড় মগবাজার, রমনায় অবস্থিত বাড়িটির মালিক। তিনি দীর্ঘদিন যাবৎ বিদেশে অবস্থান করছেন। বর্তমানে তাঁর স্ত্রী, মিসেস শিল্পী, মেয়ে ও বয়স্ক মা বসবাস করেন।
মিসেস শিল্পী জানিয়েছেন যে নামমাত্র দামে বাড়ি বিক্রি করার জন্য বিএনপি নেতা বাচ্চু কয়েক মাস ধরে তাকে চাপ দিয়ে আসছিলেন। তিনি বাড়ী বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করলে বাচ্চু বাড়ী জোরপূর্বক দখলের হুমকি দেন। গতকাল সকালে বাচ্চু তার দলবলসহ মোহাম্মদ শহীদুল্লাহর বাড়িতে প্রবেশ করে এবং মিসেস শিল্পীকে আগামী মাসের মধ্যে বাড়ী খালি করার নির্দেশ দেন। অন্যথায় তাদেরকে সম্পত্তি থেকে উচ্ছেদ করার হুমকি দেন।
মিসেস শিল্পী দুঃখ প্রকাশ করে বলেন যে তিনি কখনও কল্পনাও করেননি যে তাঁর স্বামী, মোহাম্মদ শহিদুল্লাহ, যে দলের জন্য কাজ করেছেন সেই দলের নেতার কাছ থেকে এমন হুমকি পাবেন। পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেও এখন পর্যন্ত কোন প্রতিকার পান নাই বলে মিসেস শিল্পী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়ী দখলের চেষ্টার অভিযোগ

আপডেট সময় :