ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউটিসি’র চাঁদাবাজি ব্যবস্থা নিতে দায়সারা বক্তব্য Logo পরিবেশ মন্ত্রীর একান্ত সচিবের বাড়ির রাস্তার কাজে দূর্বত্তের বাধা Logo নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের তরুণী নিহত Logo কক্সবাজারের সাঁড়াশি অভিযানে ৩৬ গ্রেফতার Logo নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু Logo নোয়াখালীতে কুপিয়ে যুবক হত্যা, গ্রেপ্তার ২ Logo শার্শায় প্রকল্প বাস্তবায়ন কর্মকতার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননের সময় মর্টারশেল উদ্ধার Logo দালাল চক্রের দখলে ফেনী সদর জেনারেল মডেল হাসপাতাল! Logo বিদ্যুৎমন্ত্রীর সাথে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময় সভা

কেশবপুরে উন্নয়নের রূপরেখা দিলেন নবনির্বাচিত সংসদ সদস্য

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮০ বার পড়া হয়েছে

Oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে কেশবপুরবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী। বিজয়োত্তর প্রতিক্রিয়ায় তিনি যে একটি বাক্যে নিজের রাজনৈতিক দর্শন তুলে ধরেছেন, তা এখন কেশবপুরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু আমি কেশবপুরের মানুষের সেবক হয়ে থাকতে চাই। এই ঘোষণার মধ্য দিয়েই যেন নতুন দিনের স্বপ্ন দেখছে কেশবপুর উপজেলা। উৎসবমুখর কেশবপুর, চোখে নতুন দিনের স্বপ্ন ভোটের দিনজুড়ে কেশবপুর ছিল উৎসবমুখর ও প্রাণচঞ্চল।
যশোর জেলার আওতাধীন যশোর-৬ আসনে শান্তিপূর্ণ পরিবেশে বিপুল ভোটে জয়ী হওয়ার পর আবেগঘন কণ্ঠে অধ্যাপক মোক্তার আলী বলেন আমি শুধু একটি দলের প্রতিনিধি নই, আমি কেশবপুরের সকল মানুষের প্রতিনিধি। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই কেশবপুরকে একটি ‘মডেল কেশবপুর’ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। চার অগ্রাধিকারেই শুরু হবে ‘মডেল কেশবপুর’ গড়ার যাত্রা নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে নবনির্বাচিত এমপি বলেন কেশবপুরের উন্নয়নে চারটি বিষয়ই থাকবে আমার প্রধান অগ্রাধিকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক স্থানীয় উন্নয়ন।তিনি আরও যোগ করেন কোনো বৈষম্য নয়, কোনো বঞ্চনা নয় এই হোক আমাদের কেশবপুরের নতুন পরিচয়। এই পরিসংখ্যানই স্পষ্ট করে জানিয়ে দেয় জনগণের আস্থার জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।এই জয় আমার একার নয় আবেগঘন প্রতিক্রিয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অধ্যাপক মোক্তার আলী বলেন এই জয় আমার একার নয়, এই জয় কেশবপুরের মানুষের। আপনারা আমাকে যে আস্থা দিয়েছেন, তার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাআল্লাহ, কেশবপুর হবে উন্নয়ন, মানবিকতা ও সুশাসনের একটি অনুকরণীয় উপজেলা। নির্বাচনের পর তিনি নিজেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে কেশবপুরের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দীর্ঘ ২৯ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন উল্লেখ্য, দীর্ঘ ২৯ বছর আগে এই আসনে মাওলানা সাখাওয়াত হোসেন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ বিরতির পর এবার যশোর-৬ কেশবপুর আসনে পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন অধ্যাপক মোঃ মোক্তার আলী।
কেশবপুরজুড়ে এখন একটাই প্রশ্ন, মডেল কেশবপুর’ কি সত্যিই বাস্তব হবে?নবনির্বাচিত সংসদ সদস্যের মানবিক বক্তব্য, দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করার অঙ্গীকার এবং শিক্ষা–স্বাস্থ্য–কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক উন্নয়ন—এই চার অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা কেশবপুরবাসীর মনে নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছে। কেশবপুরজুড়ে আজ সবচেয়ে আলোচিত প্রশ্ন, কেশবপুর কি সত্যিই দেশের জন্য একটি ‘মডেল কেশবপুর’ হয়ে উঠতে পারবে?
কেশবপুরবাসী এখন তাকিয়ে আছে তাদের নবনির্বাচিত এমপির প্রতিশ্রুত বাস্তবায়নের দিকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেশবপুরে উন্নয়নের রূপরেখা দিলেন নবনির্বাচিত সংসদ সদস্য

আপডেট সময় :