ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কোস্ট গার্ডের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন

মনির হোসেন
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজায়ন নিশ্চিত করতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে সর্বস্তরের অংশগ্রহণের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ কোস্ট গার্ডও জাতীয় বৃক্ষরোপণ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ১টায় কোস্ট গার্ড সদর দপ্তরে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। একই সঙ্গে কোস্ট গার্ডের আওতাধীন সব জোন, স্টেশন ও আউটপোস্টে সমন্বিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্র ও উপকূলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণও বাংলাদেশ কোস্ট গার্ডের জাতীয় দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ। এ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কোস্ট গার্ডের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় :