ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

খাস জমি জালিয়াতি করে নামজারির চেষ্টায় গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া কুয়াকাটায় দুই একর খাস জমি ভুয়া দলিলের মাধ্যমে নিজের নামে নামজারি করাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কুয়াকাটা পৌরসভার নবীনপুর মহল্লার বাসিন্দা ও প্রভাবশালী রেস্তরা মালিক আলমগীর হাওলাদার (৪৫)। গত বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া ভূমি অফিস থেকে তাকে হাতেনাতে আটক করে কলাপাড়া থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে আলমগীর হাওলাদার থানা হাজতে রয়েছেন। স্থানীয়দের দাবি, ওই জমির বাজারমূল্য কমপক্ষে ৩০ কোটি টাকা।
মামলার বিবরণে জানা যায়, আসামি আলমগীর হাওলাদার নামজারি কেস নং ২২১৬/২০২৫–২৬–এ কুয়াকাটা মৌজার এক নম্বর খাস খতিয়ানের ২১০৪, ২১০৫ ও ২১১১ দাগে মোট দুই একর খাস জমি নিজের নামে নামজারির জন্য আবেদন করেন। এ জন্য তিনি মুজিববর্ষে আশ্রয়ন–২ প্রকল্পের আওতায় দেওয়া ২ শতক খাস জমির বন্দোবস্ত সংক্রান্ত স্মারকের রেফারেন্স ব্যবহার করে ভুয়া কাগজপত্র তৈরি করেন।
ভূমি অফিস সূত্র জানায়, জমি প্রাপ্তির যে কেস নম্বর (২৮ খে/৮৭–৮৮) দেখানো হয়েছে, এর কোনো অস্তিত্বই কলাপাড়া ভূমি অফিসে নেই। ইতোপূর্বে এ মামলার সৃজিত ভুয়া দলিলপত্র দুদক জব্দ করেছিল।
সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ঘটনাটি টের পেয়ে আলমগীরকে সেখানেই আটক করেন। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, “এ ব্যক্তি দীর্ঘদিন ধরে ভূমি জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত। সরকারি খাস জমি দখলের উদ্দেশ্যে ভুয়া দলিল তৈরি করে নামজারি করানোর চেষ্টা করছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান— “আলমগীর হাওলাদারের বিরুদ্ধে ভুয়া দলিল তৈরি এবং সরকারি খাস জমি দখলের চেষ্টার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাস জমি জালিয়াতি করে নামজারির চেষ্টায় গ্রেপ্তার

আপডেট সময় :