ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

গণসংযোগে উৎসবমুখর ফুলবাড়ীয়া পৌর সদর

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ এলাকা সাবরেজিস্ট্রি অফিস ও কলেজ সংলগ্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন নির্দলীয় এমপি প্রার্থী, ফুলবাড়ীয়া উপজেলার মাটি ও মানুষের নেতা অধ্যাপক মো. জসিম উদ্দিন।
গতকাল সোমবার পৌর সদরের বিভিন্ন এলাকায় তিনি এ গণসংযোগ করেন। গণসংযোগকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এলাকাবাসীর মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করা সহ প্রার্থীকে ঘিরে ব্যাপক সাড়া পড়ে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সদরের বিশিষ্ট সমাজসেবক মো. হুমায়ুন কবিরসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।
অধ্যাপক মো. জসিম উদ্দিন সাবরেজিস্ট্রি অফিস এলাকা ও কলেজ সংলগ্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। গণসংযোগকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী দিনে এলাকার উন্নয়নে তার ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগকালে অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, ফুলবাড়ীয়া আমার জন্মভূমি, এখানকার মানুষই আমার শক্তি। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও এলাকার উন্নয়নের জন্য। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে ফুলবাড়িয়াকে একটি সুশাসিত, উন্নত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলব। দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নই হবে আমার অগ্রাধিকার।
গণসংযোগ শেষে স্থানীয়রা জানান, অধ্যাপক জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে আছেন। তার সরলতা ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। আমরা সৎ ও যোগ্য ব্যক্তি কে ভোট দিয়ে সংসদে পাঠাতে চাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণসংযোগে উৎসবমুখর ফুলবাড়ীয়া পৌর সদর

আপডেট সময় :