ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

গাংনীতে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

মেহেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে গাংনী বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে আকমল স্টোরের স্বত্বাধিকারী আকমল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে আমিন মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রাশেদুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে এসএস ফার্মেসির স্বত্বাধিকারী মফিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান, গাংনী সেনাবাহিনী ক্যাম্পের সদস্য এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাংনীতে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

আপডেট সময় :