ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬ Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি

গোবিন্দগঞ্জে অপহরনকৃত মেয়েকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ২৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দিনমজুর আজাদুল ইসলামের মেয়ে দশম শ্রেণির ছাত্রী আইরিন অপহরণের দুমাস পেরিয়ে গেলেও উদ্ধার হয় নি। মেয়েেকে উদ্ধার ও অপহরণের সাথে জড়িত দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অপহৃত আইরিনের পিতা আজাদুল ইসলাম ১০ সেপ্টেম্বর বুধবার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা কার্য়ালয়ে এ সাংবাদিক সম্মেলন করেন।
জানা গেছে, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আজাদুল ইসলামের মেয়ে আইরিন রামচন্দ্রপুর হাইস্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে।
স্কুল যাতায়াতের পথে পার্শ্ববর্তী হরিরামপুর গ্রামের মুক্তার মিয়ার বখাটে ছেলে রাব্বী গাছু মেয়েটিকে প্রায়ই ইভটিজিং ও প্রেমের প্রস্তাব দিত। এতে আইরিন কোন কর্নপাত না করায় ক্ষিপ্ত হয়ে গত ২৪/৬/২৫ তারিখ রোজ মঙ্গলবার রাত আনুমানিক ১০.৫০ মিনিটে আইরিন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ীর পিছনে টয়লেটে গেলে আগে থেকে ওতপেতে থাকা রাব্বী গাচু সহ অপর আসামী গন জোরপূর্বক আচমকা মুখ চেপে ধরে অপহরণ করে নিয়ে যায়। বিষয় টি আইরিনের বড় আম্মু মর্জিনা বেগম দেখে চিৎকার চেচামেচি করলে ততক্ষণে তারা মেয়েটিকে নিয়ে যায়।
এ বিষয়ে আজাদুল বাদী হয়ে গত ২০-৭-২৫ তারিখে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -২ এ রাব্বী গাছু সহ ৩/৪ জন কে আসামী করে অপহরণের অভিযোগে পিটিশন দায়ের করলে আদালত গোবিন্দগঞ্জ থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণে আদেশ করে। পরে গোবিন্দগঞ্জ থানা গত ১৩/৮/২৫ তারিখে রাব্বি গাছুকে আসামী করে মামলাটি রেকর্ড করে।যার নম্বর ২৩/৩৭২।।
এদিকে প্রায় ২ মাস পার হলেও আসামি গ্রেফতার ও মেয়ে উদ্ধার না হওয়ায় পরিবার টিতে নেমে এসেছে হতাশা ও আতংক।
মেয়েকে উদ্ধার ও আসামিকে গ্রেফতারে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন দিনমজুর পিতা আজাদুল ইসলাম ও ভুক্তভোগী পরিবার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোবিন্দগঞ্জে অপহরনকৃত মেয়েকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় :