ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

গোয়ালন্দে ছাত্রদলের বিরুদ্ধে পাল্টাপাল্টি মাদক সংশ্লিষ্টতার অভিযোগ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো. ফারুক শেখের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইফ করে মাদক ব্যবসার অভিযোগ এনেছেন উপজেলা ছাত্রদলের সহসভাপতি পুনম মৃধা। আবার এই অভিযোগের বিরুদ্ধে ফারুক শেখ গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন, পুনম মৃধা তাকে দৌলতদিয়ায় সংগঠিত মাদক ব্যবসার কমিশন আদায় করে দিতে বললে, তিনি তা করেননি, তাই তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে সামাজিক ভাবে হেও করার উদ্দেশ্যে লাইভে কুৎসা রটিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে মো. ফারুক শেখ জানান, তিনি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। বিগত আওয়ামীলীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাস পোড়ানো, বিষ্ফোরনসহ বিভিন্ন মামলার শিকার হয়েছিলেন। দলের মধ্যে গ্রুপিংয়ের কারণে উপজেলা ছাত্রদলের সহ সভাপতি পুনম মৃধা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ এনে বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। শুধু তিনিই নয়, ছাত্রদলের আরো কয়েকজন নেতার বিরুদ্ধে মাদক সেবন করে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তির দাবি করে তাদের সম্মানহানি করেছেন। যা সম্পুর্ণ মিথ্য ও বানোয়াট। আর কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি দল থেকে স্বেচ্ছায়পদত্যাগ করব এবং স্বেচ্ছায় কারাগার যেতে প্রস্তুত আছি এ ব্যাপারে তিনি আইনী পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছাত্রদল নেতা তুষার আহমেদ জানান, তিনি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলে সাংগঠনিক সম্পাদক প্রার্থী। তারা ফারুক শেখের সাথে চলাফেরার কারণে পুনম মৃধা বলেছেন, তিনি মাদক সেবন করে গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। যা সম্পূর্ণ মিথ্যা। তিনি যদি হাসপাতালে ভর্তি থাকতেন তবে এখানে থাকতে পারতেন না।
এদিকে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সহ সভাপতি পুনম মৃধা ফেসবুক লাইফে এসে দাবি করেন, দৌলতদিয়ার ছাত্রদল নেতা পিএম ফারুক (মো. ফারুক শেখ) মদ, গাঁজা, হেরোইনসহ সব ধরনের মাদক ব্যবসা করে। শুধু তাই না, তিনি ভ্যাজাল মদের ব্যবসাও করে। তার ভ্যাজান মদ খেয়ে ছাত্রদল নেতা তুষার, জাহিদ, শিপন অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে তুষারের অবস্থা খুবই আশঙ্কাজনক। সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এই লাইফে তিনি এ বিষয়ে রাজবাড়ী জেলা ছাত্রদলের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী শিপন বলেন, পুনম মৃধা যে অভিযোগ করেছেন, তা বিভ্রান্তিমুলক। মো. ফারুক শেখের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সে ধরনের কোন তথ্য তাদের কাছে নেই। দলীয় ফোরামে আলোচনা করে এ ধরনের কর্মকান্ডের জন্য পুনম মৃধার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কথা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোয়ালন্দে ছাত্রদলের বিরুদ্ধে পাল্টাপাল্টি মাদক সংশ্লিষ্টতার অভিযোগ

আপডেট সময় :