ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

নবীনগরের সন্তান হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান ফরিদা নাজনীন গতকাল (৮/৪/২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার এ নিয়োগের ফলে জেলার শিক্ষা অঙ্গনে আনন্দ ও আশাবাদের সঞ্চার হয়েছে। ফরিদা নাজনীন নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গর্বিত সন্তান। শৈশব থেকেই তিনি মেধা, অধ্যবসায় ও নেতৃত্ব গুণে নিজেকে আলাদা ভাবে প্রতিষ্ঠিত করেছেন। তার এই অর্জন শুধু তার পরিবারের জন্য নয়, পুরো নবীনগরবাসীর জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি দীর্ঘদিন যাবত শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। ব্রাহ্মণবাড়িয়া সদরের ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন আনেন। তার দক্ষ নেতৃত্ব ও সুশাসনের ফলে বিদ্যালয়টি জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করে।
ফরিদা নাজনীন শিক্ষা জীবন থেকেই মেধাবী ও পরিশ্রমী হিসেবে পরিচিত ছিলেন। কর্মজীবনেও তিনি এ ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা প্রশাসনে নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে প্রমাণ করেছেন।
শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহল মনে করছেন- তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করে তুলবে। বিশেষ করে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তার এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা করেন সুধীজনরা।
নবীনগরবাসী ও তার সহকর্মীরা ফরিদা নাজনীনের এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তার কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জেলার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে তার এই নতুন দায়িত্ব পালনে তিনি সফল হবেন- এমনটাই প্রত্যাশা সবার।
উল্লেখ্য এর আগে তিনি হবিগঞ্জ জেলার শিক্ষা অফিসার এবং ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এর স্বনামধন্য ও সুদক্ষ প্রধান শিক্ষক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরের সন্তান হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার

আপডেট সময় :