গোলাপগঞ্জে বাঘা ইউনিয়নের বটের তল রাস্তায় জনভোগান্তি
- আপডেট সময় : ১৭১ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের বইটির খেয়াঘাট থেকে গাজী বোরহান উদ্দিন সড়কের সংযোগ
বটের তল সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। খানা-খন্দে ভরা এই রাস্তায় প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করছে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার হয়নি। বৃষ্টির মৌসুমে এর অবস্থা আরও করুণ হয়ে পড়ে। বিশেষ করে রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা গোলাপগঞ্জে ডাক্তার দেখাতে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। কিন্তু খানা-খন্দে ভরা সড়কে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যেন মহা দুর্ভোগ।”
আরেকজন স্থানীয় ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার বেহাল দশার কারণে আমাদের গ্রামে মেহমান বা দূরের আত্মীয়রা আসতে চান না। অথচ যদি দ্রুত সংস্কার কাজ হতো, আমরা অনেকটাই উপকৃত হতাম।”
এলাকাবাসীর দাবি, দ্রুত বাঘা ইউনিয়নের বটের তল রাস্তাটি সংস্কার করে চলাচল উপযোগী করা হোক।
এই বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা প্রকৈশলী কামরুল ইসলাম বলেন বাঘা বটের তল সহ গাজী বোরহান উদ্দিন রোড এর কাজ চলমান রয়েছে।


















