গোলাপগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- আপডেট সময় : ৮৩ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে এ দিবসটি। রোববার গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গোলাপগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপজেলাস্থ শহীদ বেদীতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১১টায় উপজেলা কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ এর পরিচালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সংসদের সাবেক কমান্ডার সফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানি প্রমুখ।
এসময় মিল্টন চন্দ্র পাল বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্তিম লগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহিদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক, আলোকবর্তিকা ও অগ্রযাত্রার পথপ্রদর্শক। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
এই দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহিদ বুদ্ধিজীবীকে। তাঁদের ত্যাগ ও আদর্শ আমাদের ন্যায়ভিত্তিক, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে—এই হোক আমাদের অঙ্গীকার।




















