সংবাদ শিরোনাম ::
গৌরীপুরে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ২৩৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুরে আসনে গত বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা জামায়াতে ইসলামীর আমির দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বদরুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার ইউএনও আফিয়া আমীন পাপ্পা।
এছাড়াও ইতোমধ্যে এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর শাপলা কলি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম (কবি সেলিম বালা), বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মো. ফজলুর রহমান, বাসদ (মার্কসবাদী) দলের কাঁচি প্রতীকের মনোনীত প্রার্থী গৌরীপুর উপজেলা শাখার আহ্বায়ক এ কে এম আরিফুল হাসান।














