ঘাটাইলে গভীর রাতে শীতার্তদের পাশে ইউএনও আবু সাঈদ
- আপডেট সময় : ৩৮৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে গভীর রাতে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু সাঈদ।
গতকাল শনিবার উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নে রতন বরিশ গ্রাম ও উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র মানুষের হাতে সরকারের দেওয়া কম্বল পৌঁছে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হকসহ প্রশাসনিক কর্মকর্তারা।
তিনি উপজেলার দেউলাবাড়ি বাড়ি ইউনিয়নের রতন বরিশ গ্রাম,ও পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে ও রাস্তার ধারে থাকা ছিন্নমূল মানুষ এবং ঘরবন্দি দুস্থদের মাঝে উষ্ণতার পরশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করেন। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এমন সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক অসহায় মানুষ।
এ সময় ইউএনও আবু সাঈদ বলেন, “প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই গভীর রাতে ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছাতে চাই।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের তীব্রতা অব্যাহত থাকলে এবং প্রয়োজন অনুযায়ী এই কম্বল বিতরণ কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োচিত ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।














