ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ঘাটাইলে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,কৃষি অফিসার দিলশাদ জাহান,শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন,ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান,সিনিয়র শিক্ষক মোঃ খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।
এ-সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুর রহমান বলেন,একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘাটাইলে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

আপডেট সময় :