সংবাদ শিরোনাম ::
ঘাটাইলে মুকুল একাডেমি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি
- আপডেট সময় : ২৪১ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে মুকুল একাডেমি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে এ অভিভাবক সমাবেশটি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল একাডেমি বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের গুরুত্ব অপরিসীম। অভিভাবকরা যদি সচেতন থাকে তাহলে অবশ্যই তাদের সন্তান পড়ালেখায় মনোযোগী হবে এবং ভবিষ্যতে আরো ভালো করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমির উপ উপাধ্যক্ষ মোছা: রোকসানা খাতুন সহ একাডেমিক শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।




















