ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

চরাঞ্চলের কণ্ঠস্বর হয়ে সংসদে যেতে চান কুড়িগ্রামের বিউটি

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তরাঞ্চলের চরাঞ্চলের মানুষের কথা জাতীয় সংসদে তুলে ধরার প্রত্যাশা নিয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন চেয়েছেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাজমুন নাহার বিউটি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান বরাবর দেওয়া আবেদনে তিনি তার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার কথা তুলে ধরেছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।
নাজমুন নাহার বিউটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মীর ইসমাইল হোসেন কলেজে প্রায় তিন দশক অধ্যাপনা করেছেন। সম্প্রতি অবসর নেওয়ার পরও তিনি শিক্ষা, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন মানবিক উদ্যোগে অংশ নিয়েছেন তিনি।
বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সাপ্তাহিক “বাহের দেশ” পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন।
চরাঞ্চল নিয়ে তার কাজ বিশেষভাবে আলোচিত। দীর্ঘদিন ধরে চরবাসীর জীবনমান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সেবার আওতায় আনার দাবিতে কাজ করছেন তিনি। চর বিষয়ক আলাদা মন্ত্রণালয় গঠনের দাবিতেও জনমত তৈরির চেষ্টা করছেন।
সমাজসেবামূলক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ব্যক্তিগত উদ্যোগে বসতঘর নির্মাণ, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা। এ ছাড়া কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাদকবিরোধী কার্যক্রমেও যুক্ত আছেন।
আবেদনে নাজমুন নাহার বিউটি বলেন, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন, বিশেষ করে নারীদের অধিকার ও ক্ষমতায়নের বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরতে চান।
দলীয় মনোনয়নের বিষয়ে তিনি আশাবাদী বলে জানিয়েছেন। স্থানীয় পর্যবেক্ষকেরা বলছেন, তৃণমূল পর্যায়ে সক্রিয়তা ও চরাঞ্চলকেন্দ্রিক কাজের কারণে তার এই আবেদন ইতিমধ্যে এলাকায় আলোচনা তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চরাঞ্চলের কণ্ঠস্বর হয়ে সংসদে যেতে চান কুড়িগ্রামের বিউটি

আপডেট সময় :