সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক
মনির হোসেন
- আপডেট সময় : ১৮৮ বার পড়া হয়েছে
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে। আজ বুধবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১ ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।














