সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে পরিত্যক্ত দেশীয় পিস্তল উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ১৯২ বার পড়া হয়েছে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গত রাতের কোনো এক সময় র্যাব-৯ সিলেট সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের কালেঙ্গা বৈরাগী টিলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার একটি ছনের ঘরের দক্ষিণ পাশে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি কে বা কারা সেখানে ফেলে গেছে তা শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।













